Posts

Showing posts from January 22, 2023

Translate

বিসিএস প্রস্তুতি কিভাবে শুরু করবেন?

Image
বিসিএস প্রস্তুতি কিভাবে শুরু করবেন?  ▫️বিসিএস প্রস্তুতি : শূন্য থেকে যেভাবে শুরু করবেন (BCS Preparation) বাংলাদেশের  ইতিহাসের সবচেয়ে বড় এবং প্রতিযোগিতা মূলক পরীক্ষা হল বিসিএস- বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা। প্রতিবছর লাখো লাখো প্রার্থী আবেদন করেন। ক্যাডার হওয়ার সুযোগ পান ২ হাজারের মত। ১টি ক্যাডারের বিপরীতে যুদ্ধ করেন ২৭০ জনের ও বেশি প্রার্থী! ভাবা যায়? পৃথিবীর নামকরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ড, কেমব্রিজ, অক্সফোর্ড এর চেয়ে ও প্রতিযোগিতা বেশি হয় বাংলাদেশের বিসিএস পরীক্ষায়। প্রার্থীদের সংখ্যাটা দিন দিন বাড়লে ও ক্যাডারের সংখ্যা বাড়ছে না। তাই প্রতিযোগিতার মাত্রা অকল্পনীয়। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে চাই প্রচুর পড়াশুনা। অধ্যবসায়, নিয়মমাফিক বিসিএস প্রস্তুতি ছাড়া বিসিএস ক্যাডার হওয়া অসম্ভব। বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ চাকরি বিসিএস ক্যাডার হওয়ার জন্য দৌড় ঝাপ শুরু করতে হয় অনেক আগে থেকেই। যে যত বেশি পড়বে তার টিকে যাওয়ার সম্ভাবনা তত বেশি। আজকেল আর্টিকেলে বিসিএস প্রস্তুতির (BCS Preparation) আদ্যোপান্ত নিয়ে আলোচনা করব। (How to take BCS preparation?) ১। সিরিয়াস হওয়াঃ প্রথমে...

বিসিএস সিলেবাস, পদ্ধতি ও নম্বর বন্টন

Image
  বিসিএস সিলেবাস, পদ্ধতি ও নম্বর বন্টন:  চলুন “বিসিএস” পরীক্ষার প্রতিটি ধাপের পূর্ণাঙ্গ বিসিএস সিলেবাস ও মানবন্টন দেখে নিইঃ বিসিএস পরীক্ষা ৩ টি ধাপে হয়। ১ম ধাপঃ প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষায় ২০০ নম্বর থাকে। ২য় ধাপঃ লিখিত পরীক্ষা। ৯০০ নম্বরের এই পরীক্ষায় গড় পাস নম্বর ৪৫০। ৩য় ধাপঃ ভাইভা পরীক্ষা। ভাইভা তে ২০০ নম্বর থাকে। বিসিএস সিলেবাস বিসিএস পরীক্ষা সফলভাবে পাস করার জন্য বিসিএস সিলেবাস ভালোভাবে দেখে প্রস্তুতি নিতে হয়। এই পরীক্ষায় নিজের অস্তিত্ব জানান দিতে প্রিলির দরজা পার হতে হয়। এই প্রিলিমিনারি পরীক্ষা বিসিএস এর মূল পরীক্ষায় কোন প্রভাব ফেলে না। কোন মতে টিকলেই হয় এই পরীক্ষায়। কারণ এই পরীক্ষার নম্বর লিখিত বা ভাইভাতে কোন কাজে আসে না। এই পরীক্ষায় শুধু প্রার্থীর সংখ্যা কমানো হয়। বিসিএস ক্যাডার হওয়ার জন্য শুধু লিখিত এবং ভাইভায় প্রাপ্ত নম্বর গণনা করা হয়। কিন্তু প্রিলিমিনারি পার না করলে লিখিত পরীক্ষায় অংশ নেয়া যাবে না। আবার লিখিত ছাড়া তো পিএসসিতে (পাবলিক সার্ভিস কমিশন) চা-পান করার সুযোগ পাবেন না! বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিস্তারিত সিলেবাস- এই পরীক্ষায় মোট ১...

বিসিএস (ভাইভা) প্রস্তুতি ও কৌশল

Image
বিসিএস (ভাইভা) প্রস্তুতি ও পঠিত বই ======================= ©আব্দুল্লাহ আল বাকী (সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) বিসিএস (ভাইভা) পরীক্ষা হল 'ভাগ্যের সহিত প্রস্তুতির পরীক্ষা'। এখানে আপনার ভাল প্রস্তুতির মাধ্যমে ভাগ্যকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। courtesy-pixel/pixabay ★কিভাবে শুরু করবেন: ভাইভা প্রস্তুতির জন্য সর্বপ্রথম ৪ টি খাতা তৈরি করবেন। খাতা-১: অনার্সে পঠিত বিষয়ের জন্য খাতা-২: আপনার চয়েস লিস্টের ১ম ও ২য় ক্যাডার সম্পর্কে খাতা-৩: সাম্প্রতিক বিষয়ের উপর (সাধারণ জ্ঞান) খাতা-৪: জাতীয় বিষয়াবলীর জন্য (সংবিধান, মুক্তিযুদ্ধ, বর্তমান সরকার, বঙ্গবন্ধু)  ★কী কী বই পড়বেন: ১। আপনারা ১ম চয়েসের প্রত্যেক প্রকাশনীর আলাদা আলাদা ভাইভা গাইড পড়বেন। -অ্যাসিওরেন্স ভাইভা গাইড (ফরেন/প্রশাসন/পুলিশ/ট্যাক্স)  -ওরাকল ভাইভা গাইড (ফরেন/প্রশাসন/পুলিশ/ট্যাক্স)  -প্রফেসর'স ভাইভা গাইড -জামিল'স ভাইভা গাইড (ফরেন/প্রশাসন/পুলিশ/ট্যাক্স) -সজিব'স ভাইভা গাইড (ফরেন/প্রশাসন/পুলিশ/ট্যাক্স) ২। সংবিধান (আরিফ খানের 'ব্যাখ্যাসহ সংবিধানের বই') ৩। বাংলাদেশ: রক্তের ঋণ (এন্থনি মাসকারেনহাস) ৪। নাগরিকদ...