Translate

অনুবাদ কৌশল


 41 বিসিএস লিখিত বাংলা টু ইংরেজি অনুবাদের সমাধানঃ


[অনুবাদ কৌশলসহ অনুবাদের সূত্র দিয়ে সহজ অনুবাদ]


#দুটি সূত্র মনে রাখুনঃ

--------------------------------------------------------------------------

১) Active Voice হলে=Sub+Any verb+Ob


২) Passive Voice হলে=Ob+Auxiliary Verb+Verb এর V3+TMPR


এখানে,


T=(Time)সময়


M=(Manner)ধরন


P=(Place)জায়গা


R=(Reason)কারণ


--------------------------------------------------------------------------


>যুদ্ধ, নিপীড়ন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন থেকে বাঁচতে আজ সারা বিশ্বে ৮ কোটি ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত। 


#ভেঙে ভেঙে অনুবাদঃ


(১) Objects=কারা বাস্তুচ্যুত?সারা বিশ্বে ৮ কোটি ২০ লাখের বেশি মানুষ=More than 62 million people around the world 


(২) Auxiliary Verb/Phrasal Verb=বাস্তুচ্যুত=are displaced 


(৩) Adverb of reason=কেন বাস্তুচ্যুত?যুদ্ধ, নিপীড়ন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন থেকে বাঁচতে=to escape war, oppression, violence and human rights abuses


(৪) আজ=Today


#সাজানো অনুবাদঃ


=Today, more than 62 million people around the world are displaced to escape war, oppression, violence and human rights abuses.


>বাস্তুচ্যুত মানুষের এ রেকর্ড সংখ্যা পুরো বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক। 


#ভেঙে ভেঙে অনুবাদঃ


(১) Subject=বাস্তুচ্যুত মানুষের এ রেকর্ড সংখ্যা=This record number of displaced people


(২) Verb=হল=is 


(৩) Adverb=বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কত?পুরো বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক=almost half of the total population of Bangladesh


#সাজানো অনুবাদঃ


=This record number of displaced people is almost half of the total population of Bangladesh.  


>সারা বিশ্বে বাস্তুচ্যুতির প্রধান পাঁচটি উৎস দেশের একটি হচ্ছে মিয়ানমার। 


#ভেঙে ভেঙে অনুবাদঃ


(১) Subject=  পাঁচটি উৎস দেশের একটি কোন দেশ?মিয়ানমার=Myanmar


(২) Verb=হল=is 


(৩) Complement/Adjective phrase=কী হল? সারা বিশ্বে বাস্তুচ্যুতির প্রধান পাঁচটি উৎস দেশের একটি=one of the five main sources of displacement in the world


#সাজানো অনুবাদঃ


=Myanmar is one of the five main sources of displacement in the world.


>সেখান থেকে ২০১৭ সালে প্রায় ১০ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।


#ভেঙে ভেঙে অনুবাদঃ


(১) সেখান থেকে=from there


(২) Object=কাকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছিল?প্রায় ১০ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী= about 1 million Rohingyas 


(৩) Phrasal Verb=বাস্তুচ্যুতির শিকার হয়েছে= were displaced 


(৪) Adverb of Manner=কিভাবে? জোরপূর্বক=forcibly


(৫) Adverb of Time=কখন? ২০১৭ সালে=in 2017


(৬)Clause= বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে=and took shelter in Bangladesh


#সাজানো অনুবাদঃ


=From there, about 1 million Rohingyas were forcibly displaced in 2017 and took shelter in Bangladesh.


>উদার মানবিকতার দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশ তখন  এসব রোহিঙ্গা শরণার্থীকে কক্সবাজারে আশ্রয় দিচ্ছে। 


#ভেঙে ভেঙে অনুবাদঃ


(১) তখন=then(Adverb)


(২) Subject=কে আশ্রয়  দিচ্ছে? বাংলাদেশ=Bangladesh


(৩) Verb=আশ্রয় দিচ্ছে=is sheltering 


(৪) Object=কাকে আশ্রয় দিচ্ছে? এসব রোহিঙ্গা শরণার্থীকে=these Rohingya refugees 


(৫) Adverb of Place=কোথায় আশ্রয় দিচ্ছে? কক্সবাজারে=in Cox's Bazar 


(৬) Phrase=উদার মানবিকতার দৃষ্টান্ত হিসেবে=as an example of liberal humanity


#সাজানো অনুবাদঃ


=Bangladesh is then sheltering these Rohingya refugees in Cox's Bazar as an example of liberal humanity.


>এই শরণার্থীরা নিজ দেশে ফিরে যেতে চায়; কিন্তু তাদের নিরাপত্তা, মর্যাদা এবং মিয়ানমারের নাগরিক হিসেবে তাদের অধিকার প্রতিষ্ঠা-- এসব কিছুই সম্ভব নয় আর্ন্তজাতিক মহলের একটি সার্বিক উদ্যোগ ছাড়া।


#ভেঙে ভেঙে অনুবাদঃ


(১) Subject=কারা যেতে চাই?এই শরণার্থীরা=These refugees 


(২) Verb=ফিরে যেতে চাই=want to return 


(৩) Adverb of Place=কোথায়? নিজ দেশে= to their homeland 


(৪) Conjunction=তবে=but


(৫) Clause=তাদের নিরাপত্তা, মর্যাদা এবং মিয়ানমারের নাগরিক হিসেবে তাদের অধিকার প্রতিষ্ঠা-- এসব কিছুই সম্ভব নয়=their security, dignity and the establishment of their rights as citizens of Myanmar - nothing is possible


(৬) Phrase=আর্ন্তজাতিক মহলের একটি সার্বিক উদ্যোগ ছাড়া=without an overall initiative of the international community


#সাজানো অনুবাদঃ


=These refugees want to return to their homeland;  But their security, dignity and the establishment of their rights as citizens of Myanmar - nothing is possible without an overall initiative of the international community.


>তার পূর্ব পর্যন্ত বাংলাদেশ তাদের সুরক্ষা, সহায়তা ও নিরাপত্তা দিয়ে যাচ্ছে।


#ভেঙে ভেঙে অনুবাদঃ


(১) তার পূর্ব পর্যন্ত=Until then,


(২) Subject=সুরক্ষা, সহায়তা ও নিরাপত্তা দিয়ে যাচ্ছে কে?বাংলাদেশ=Bangladesh 


(৩) Verb=দিয়ে যাচ্ছে=has been providing 


(৪) Indirect Object=কাদেরকে? তাদেরকে=them


(৫) Direct Object=কী দিচ্ছে?সুরক্ষা, সহায়তা ও নিরাপত্তা=with protection, assistance and security


#সাজানো অনুবাদঃ


=Until then, Bangladesh has been providing them with protection, assistance and security.


>এরই অংশ হিসেবে ইতোমধ্যে নোয়াখালী ভাসানচরে তাদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসহ একটি সতন্ত্র  আবাস্থল নির্মাণ করা হয়েছে। 


#ভেঙে ভেঙে অনুবাদঃ


(১) Phrase=এরই অংশ হিসেবে=As part of this


(২) Object=কী নির্মাণ করা হয়েছে? আধুনিক সুযোগ-সুবিধাসহ একটি সতন্ত্র  আবাস্থল=a separate accommodation with modern facilities


(৩) Phrasal Verb=নির্মাণ করা হয়েছে=has been constructed 


(৪) Object=কাদের জন্য? তাদের জন্য=form them


(৫) Adverb of Place=কোথায়?  ইতোমধ্যে নোয়াখালী ভাসানচরে=already at Noakhali Bhasanchar


#সাজানো অনুবাদঃ


=As part of this, a separate accommodation with modern facilities has already been constructed for them at Noakhali Bhasanchar.


>সম্প্রতি রোহিঙ্গাদের একটি অংশ সেখানে স্থানান্তর করা হয়েছে।


#ভেঙে ভেঙে অনুবাদঃ


(১) Adverb=সম্প্রতি=recently 


(২) Object=কাদের স্থানান্তর করা হয়েছে? রোহিঙ্গাদের একটি অংশ=a part of Rohingyas


(৩) Verb=স্থানান্তর করা হয়েছে=have been relocated 


(৪) Adverb of Place=কোথায়? সেখানে=there


#সাজানো অনুবাদঃ


=Recently a part of Rohingyas have been relocated there.


 >প্রত্যেক শরণার্থীর রয়েছে ব্যক্তিগত দুঃখ-কষ্ট, বঞ্চনা ও যন্ত্রণার ইতিহাস। 


#ভেঙে ভেঙে অনুবাদঃ


(১) Subject=কার রয়েছে?প্রত্যেক শরণার্থীর=Every refugee


(২) Verb=রয়েছে=has


(৩) Object=কী রয়েছে? ব্যক্তিগত দুঃখ-কষ্ট, বঞ্চনা ও যন্ত্রণার ইতিহাস=a history of personal suffering, deprivation and suffering


#সাজানো অনুবাদঃ


=Every refugee has a history of personal suffering, deprivation and suffering.


>বাংলাদেশে আশ্রিত এসব রোহিঙ্গা নিয়মিত সংগ্রাম করে যাচ্ছে মর্যাদা নিয়ে বেঁচে থাকতে।


#ভেঙে ভেঙে অনুবাদঃ


(১) Subject=কারা নিয়মিত সংগ্রাম করছে?বাংলাদেশে আশ্রিত এসব রোহিঙ্গা=These Rohingyas sheltered in Bangladesh 


(২) Verb=সংগ্রাম করে যাচ্ছে=are struggling


(৩) Adverb of frequency=কেমন করে? নিয়মিত=regularly 


(৪) Adverb of Reason=কেন? মর্যাদা নিয়ে বেঁচে থাকতে=to survive with dignity


#সাজানো অনুবাদঃ


=These Rohingyas sheltered in Bangladesh  are regularly struggling to survive with dignity.


> তারা আশাবাদী, একদিন তারা নিজ দেশ মিয়ানমারে  একদিন ফিরে যেতে পারবে।


=They are hopeful that one day they will be able to return to their homeland Myanmar.



Comments

জনপ্রিয় পোস্ট

অর্থনৈতিক সমীক্ষা ২০২২

বিসিএস লিখিত প্রস্তুতি কৌশল

বাংলা গুরুত্বপূর্ণ বানান : (১০-৪০তম বিসিএস)

বিসিএস আবেদনের যোগ্যতা, সিলেবাস, ক্যাডার,বুকলিস্ট

অনুবাদের সেরা কৌশলঃ

পড়া মনে রাখার উপায় ও প্রস্তুতি কৌশল

Real BCS Viva

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিঃ

ব্যাংক সার্কুলার নিয়ে সমাচার ও প্রস্ততি

বাংলা একাডেমি পুরস্কার ২০২২